বিজ্ঞাপন

কুলাউড়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মধ্য চাঁতলগাঁও এলাকায় পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২,৩০০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে রাত্রিকালীন টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো. জুনেদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল মধ্য চাঁতলগাঁও এলাকায় সোলেমান হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তি সোলেমান হোসেন (৫২), মধ্য চাঁতলগাঁও এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম সুমন মিয়া (৩৫) বলে জানিয়েছে পুলিশ।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে সোলেমান হোসেনের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২,৩০০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬,৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ও পলাতক দুই আসামিই দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয় যুবসমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিচ্ছিল।

এ ঘটনায় এসআই মো. জুনেদ আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক), ২৬(১) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না মুঠোফোনে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন: শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন