বিজ্ঞাপন

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা নিজ নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল। যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ কারণে বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। যেকোনো সময় ফ্লাইট বাতিল কিংবা বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

বিবৃতিতে বলা হয়, অতীতেও মধ্যপ্রাচ্যের বাইরে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে আবারও লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ পরিস্থিতিতে বিশ্বের যেকোনো স্থানে থাকা মার্কিন নাগরিক ও স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

পড়ুন: শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন