বিজ্ঞাপন

অপতথ্য প্রচারের প্রতিবাদে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ অধ্যক্ষের সংবাদ সম্মেলন

ঢাকার নবাবগঞ্জের সুনামধন্য বিদ্যাপীঠ সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ কর্তৃপক্ষকে জরিয়ে কতিপয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তিকর মন্তব্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় কলেজের শিক্ষক মিলনায়তন সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।লিখিত বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২টি অভিযোগের বিপক্ষে যুক্তি তুলে ধরেন।

অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক লিখিত ভাবে জানান, গত ১৬ জুলাই কতিপয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপতথ্য ও বিভ্রান্তিকর মন্তব্য কলেজ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে্ এরুপ বিভ্রান্তিকর অপপ্রচার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকসহ জনমনে অবিশ্বাস ও অসন্তোষ সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখা ও সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকসহ জনমনে বিভ্রান্তিদূর করতে এ সংবাদ সম্মেলন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ঐ দিন কিছু শিক্ষার্থী যে অভিযোগে ভিত্তিতে বিক্ষোভ মিছিল করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যা কারো স্বার্থ চরিতার্থ করতে করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি দাবী করেন, কলেজ পরিচালনা ও কলেজের আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে মন্ত্রনালয়/বোর্ড/বিশ^বিদ্যালয় এর নির্দেশনার আলোকে সকল আর্থিক ব্যবস্থাপনা পরিচালিত হয়। অপপ্রচারের তথ্য সম্পর্কে একাডেমিক কাউন্সিলকে অবহিত করে কলেজ কর্তৃপক্ষে মন্তব্য তুলে ধরেন প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।

পরে সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দাবী করেন, একটি প্রশাসনিক লোক আমার জুনিয়র হয়ে আমার উপর তাবেদারী করার চেষ্টা করে। মেনে না নেয়ায় কলেজের কিছু শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে মিছিল করিয়েছে| যা আমি মেনে নিতে পারি না।
সংবাদ সম্মেলনে কলেজের বিভিন্ন বিভাগের আরও ৮জন শিক্ষক উপস্থিত ছিলেন।

পড়ুন : টেস্ট-ওয়ানডেতে হারের পর জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন