বিজ্ঞাপন

পীরে কামেল শাহ সুফি আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী (রহ.)-এর ৩৩তম উফাত দিবস আজ

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে কামেল হযরত মাওলানা শাহ সুফি আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী (রহ.)-এর ৩৩তম উফাত দিবস আজ সোমবার (২০ জুলাই) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাউসুল আজম বৈরাবরী সুলতানিয়া পাক দরবার শরীফে মিলাদ মাহফিল, কিয়াম, ওয়াজ-নসিহত, বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে তাঁর ভক্ত-আশেকানদের উদ্যোগে পৃথকভাবে মিলাদ মাহফিল, কিয়াম, আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, পীরে কামেল হযরত শাহ সুফি আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী (রহ.) ১৯৯৩ সালের ২০ জুলাই ইন্তেকাল করেন। তিনি ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক দিকনির্দেশনা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। তাঁর আদর্শ, শিক্ষা ও অবদান আজও ভক্ত-অনুসারীদের কাছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণীয়।

প্রসঙ্গত, মরহুমের সুযোগ্য পুত্র পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী দৈনিক আমার দেশ পত্রিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি এবং বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পড়ুন : রাজধানীর মিরপুরে আতশবাজি বিস্ফোরণে দগ্ধ ৪

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন