মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রাইসা (২) আলী নুরের কন্যা এবং রাবিয়া (৩) আমিনুরের কন্যা। উভয়ের বাড়ি মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাইসা (২) ও রাবিয়া (৩) বাড়ির বাইরে খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে গিয়ে তাদের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।
অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। মর্মান্তিক এই ঘটনায় শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন মহম্মদপুর থানা পুলিশ।
পড়ুন : সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সা/


