টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন জন-কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) মির্জাপুর ও কালিহাতী উপজেলার পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল।
অভিযান সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার স্বল্প মহেড়া কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে বিল্লাল মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মির্জাপুর থানায়-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, কালিহাতী উপজেলার পাইকড়া ও ছাতিহাটি বড়পাড়া এলাকায় পৃথক অভিযানে আল আমিন খান আকিব ও নুরজামাল নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আল আমিন খান আকিবকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নুরজামালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
সা/


