বিজ্ঞাপন

ধামরাইয়ে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) দেবাশীষ সানা। এর পূর্বে সোমবার (২০ জুলাই) দিনগত রাতে উপজেলার শ্রীরামপুর ও বেরশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী এলাকার মোঃ কাশেম আলীর ছেলে মোঃ টুটুল (৩৬), সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ রাসেল হোসেন (২২)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ওসি অপারেশন দেবাশীষ সানার নের্তৃত্বে এসআই মোঃ জামাল ও এসআই জুলফিকার অভিযান চলাকালে ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় অফিসার ও ফোর্সসহ সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাসেল নামে একজনকে একশতপিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। অপর দিকে যাদবপুর ইউনিয়নের বেরশ এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী টুটুলকে একশত পিচ ইয়াবাসহ আটক করা হয়।

এই বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) দেবাশীষ সানা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন : সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন