সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিয়ে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
৩০ বছর মেয়াদি এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাজার কোটি ডলার মূল্যের এই বৃহৎ উদ্যোগের লক্ষ্য হলো বিদেশি প্রতিযোগীদের সরিয়ে সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে প্রধান ভূমিকায় রাখা।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করছেন, এ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকলে সৌদির পারমাণবিক প্রযুক্তির অপব্যবহার রোধ করা সম্ভব হবে। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করায় বিষয়টি নিয়ে ওয়াশিংটনে বিতর্ক তৈরি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, নিষেধাজ্ঞার শঙ্কা
আর/


