বিজ্ঞাপন

হামে মৃত্যু ৮০০ ছাড়ালো, ২৪ ঘন্টায় আরও ৬ প্রাণহানি

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সবশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতর জানায়, হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৮০৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭০৮ জন মারা গেছে। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ৯৫ জনের ক্ষেত্রে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭ জন।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯০৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ৮৪১ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৯ হাজার ২৯৪ জন ছাড়পত্র পেয়েছেন।

পড়ুন: উত্তাল দিল্লি: এবার কি ক্ষমতা হারাচ্ছেন মোদি?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন