বিজ্ঞাপন

বরগুনায় বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

যে কেউ পানিতে ডুবে যেতে পারি, সবাই মিলে প্রতিরোধ করি এই স্লোগানকে সামনে রেখে বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (RNLI) এবং প্রিন্সেস শার্লিন অব মোনাকো ফাউন্ডেশন-এর আর্থিক সহযোগিতায়, ‘নিরাপদে ভাসা’ প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।

অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের মাধ্যমে সাঁতার প্রশিক্ষণ গ্রহণকারী ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। আলোচনা সভা শেষে পানিতে ডোবা প্রতিরোধ ও সাঁতার শেখার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের আঁকা চিত্রপ্রদর্শনী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চমৎকার এই আয়োজনে অংশ নিতে পেরে উছ্বসিত স্থানীয় শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, ৫ বছরের কম বয়সী শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা এবং বয়স ৬ বছর হলেই দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে সাঁতার শেখানোর বার্তা দিতেই এই আয়োজন। সিআইপিআরবি-র এ ধরনের উদ্যোগ ও প্রশিক্ষণের ফলে এলাকায় পানিতে পড়ে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-মাসুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজিব চন্দ্র বিশ্বাস, ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন এন্ড রিসার্চ ডিভিশন এর উপ-পরিচালক আবুল বারাকাত, তালতলী নিরাপদ ভাষা প্রকল্পের এরিয়া কো-অডিনেটর রজত জ্যোতি সেন প্রমুখ‌।

পড়ুন:আনোয়ারায় বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন