বিজ্ঞাপন

আল আকসা প্রাঙ্গণে ঢুকছে শত শত ইসরায়েলি

জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা গেছে, আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের ইবাদত নিষিদ্ধ থাকার দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ভেঙে এই প্রবেশের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জেরুজালেম গভর্নরেট জানায়, ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের পৃথক পৃথক দল করে বসতি স্থাপনকারীদের প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয়। সেখানে তারা তালমুদিক ধর্মীয় রীতি পালন, গান গাওয়া এবং উচ্চস্বরে প্রার্থনার পাশাপাশি পূর্ব দিকের চত্বরে সাষ্টাঙ্গে প্রণিপাত বা ‘এপিক প্রোস্ট্রেশন’ সম্পন্ন করেন।

একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী আল আকসার প্রবেশপথ এবং পুরোনো শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, ফলে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি হয়। ভোরের নামাজে কেবল অল্পসংখ্যক ফিলিস্তিনি অংশ নিতে পেরেছিলেন। পরে ইসরায়েলি পুলিশ কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির ওপর হামলা চালায় বলেও গভর্নরেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঐতিহাসিক চুক্তি অনুযায়ী, মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে কেবল মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে। ফিলিস্তিনি জাতীয়তাবাদের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত এই স্থানটি ইহুদি ধর্মেও অত্যন্ত পবিত্র। খ্রিষ্টপূর্ব ৭০ অব্দে রোমানদের হাতে প্রাচীন মন্দির ধ্বংসের স্মরণে এখানেই টিশা বি’আব পালন করা হয়।

সূত্র: আল জাজিরা

পড়ুন: দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন