ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফইম উদ্দিন।
এর আগে তিনি ডিএমপির মতিঝিল বিভাগের গোয়েন্দা (ডিবি) শাখার নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন। মাঠপর্যায়ের অভিজ্ঞ এই কর্মকর্তা পূর্বে নীলফামারীর সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়ন, মাদক ও অপরাধ দমন এবং থানা এলাকাকে সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও সেবামুখী স্থানে পরিণত করাই হবে তার প্রধান লক্ষ্য। পেশাগত দায়িত্ব পালনে তিনি দক্ষিণখান থানা এলাকার বাসিন্দা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
পড়ুন:চোরাই মালামাল, অবৈধ মাদকদ্রব্য, মানব ও পশু ঔষধসহ ২ জনকে আটক করেছে র্যাব
ইমি/


