বিজ্ঞাপন

ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় আটক ১

ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া সিএনজিটিও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) রাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে সিএনজিসহ তাকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজিটি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ইসলামকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অপর ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত শনিবার (১৭ জুলাই) রাতে পাবনা থেকে রূপপুরে যাওয়ার কথা বলে যাত্রীবেশে দুই ব্যক্তি একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে। পথে ঈশ্বরদীর দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায় পৌঁছালে তারা চালককে ছুরিকাঘাত করে সিএনজিটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে সিএনজি উদ্ধার ও একজনকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে পলাতক অপর ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন: নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন