বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে আবারো শিশু সহ ৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৫ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে (চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন) ৬-বিজিবি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ৭৬/৪-এস এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেলে ৬-বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বুধবার আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ৭৬/৪-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ৫ জনকে পুশইন করার চেষ্টা চালায়।

পাঁচজনের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ জন ০৫ বছর বয়সী শিশু রয়েছে। উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই বিজিবি টহল দলের নজরে আসে। বিজিবি টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করে।

বিজিবি আরও জানায়, পরবর্তীতে বিএসএফ ওই পাঁচজনকে তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে বিজিবির তৎপরতায় অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, ভবিষ্যতে সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

পড়ুন:চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন