বিজ্ঞাপন

মডেল মসজিদে অন্ধকারে নামাজ আদায় করছে মুসল্লীরা, দায়িত্ব এড়াচ্ছে দপ্তর!

রাজশাহীর চারঘাট উপজেলা মডেল মসজিদে তিনদিন যাবত বিদ্যুৎ নেই। অতিষ্ঠ গরম আর অজুর পানির অভাবে মুসল্লীরা নামাজা আদায়ে বিঘ্ন ঘটছে। সরকারী দপ্তরের দায়িত্বরত কর্মকর্তাদের উপর খোব প্রকাশ করেছে মুসল্লীরা।

বৃহস্পতিবার মাগরিবের ফরজ নামাজ আদায় শেষে মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত তিনদিন যাবত এই মসজিদে স্থানীয় এবং পথচারীসহ তাবলিগ জামায়াতের লোকজন খুব কষ্ট করে নামাজ আদায় করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো দেখছে না কেন? উনারা সরকারী মসজিদের দায় এড়াতে পারেন না। অনেকে বলছেন, সরকারী অফিসারদের মধ্যে ইসলামিক জ্ঞান আছে কি? এখন এটাই বড় প্রশ্ন।

মডেল মসজিদের ইমাম আতিকুর রহমান মুসল্লীদের বলেন, এই মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। উনাকে বিষয়টা জানানো হয়েছে। উনি গনপূর্ত ও বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছে। আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পূর্বেই বিদ্যুৎ সচল হবে বলে জানা গেছে।

এবিষয়ে মুসল্লীরা বলেন, উনি একজন নির্বাহী অফিসার কিভাবে কথা বলেছেন, গত তিনদিন যাবত বিদ্যুৎ ব্যবস্থার সমাধান করতে পারেনি। চারঘাট গনপূর্ত অফিস বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় অবস্থিত। এই মসজিদ থেকে ৩ কি:মি: দূরত্ব অথচ মসজিদের সমস্যার সমাধান হয়না।

উপ-সহকারী প্রকৌশলী বলেন, এই মসজিদের বিদ্যুৎ পাওয়ার সাপ্লায় যন্ত্রে ত্রুটির কারনে গত তিনদিন যাবত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এই যন্ত্রের টেকনিশিয়ান না পওয়ার কারনে বিকল যন্ত্রটি মেরামত করা সম্ভব হয়নি। আগামীকাল শুক্রবার ১২টার মধ্যে বিদ্যুৎ সচল হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার রাত ৮টা ২২ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস জানান, মডেল মসজিদের বিদ্যুৎ এর সমস্যা নিয়ে তিনি গনপূর্ত দপ্তরে কথা বলেছেন। তারা ঢাকা থেকে টেকনিশিয়ান নিয়ে আসছে। আগামীকাল বিকল যন্ত্রটিকে সচল করা হবে বলে, তিনি মুসল্লীদের একটু ধৈর্য ধরতে বলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটের গোয়াইনঘাটে মামলার বাদী-সাক্ষীদের ওপর হামলার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন