ময়মনসিংহ ৭-ত্রিশাল আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন ,ত্রিশালের সার্বিক উন্নয়নের যাত্রা শুরু হয়ে গেছে।
ইতিমধ্যে নজরুল সিটি বাস্তবায়নের জন্যে ২শত কোটি টাকা বরাদ্ধ হয়েছে। যা প্রাথমিক পর্যায়ে প্রদান করা হয়েছে।যখন পুর্নাঙ্গ ভাবে কার্যক্রম শুরু হবে তখন মহাপরিকল্পনার মাধ্যমে ত্রিশালকে আধুনিক উপজেলা হিসেবে যা প্রয়োজন তা প্রদান করার আশ্বাস দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। আগামী ৫বছরে জনগনের চাহিদা অনুযায়ী এলাকার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করা।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নজরুল সিটি শিশু পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত সিদ্দীকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান , ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আতাউর রহমাম শামীম, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জামিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আরো বলেন, নজরুল সিটির আওতাধাীন ত্রিশাল পৌরসভাকে ঢেলে সাজানো হবে।শিশু পার্ক নির্মাণের পাশাপাশি বাজার ঘাটের উন্নয়ন,ব্যাবসায়ীদের পুর্নবাসন,রাস্তাঘাট প্রসস্থ করে উন্নয়ন করা হবে।আগামী ৫বছরে উন্নয়ন করে ত্রিশালের চেহারা পাল্টে দেয়া হবে ইনশাআল্লাহ।
গত কয়েক দিন যাবত পৌরবাসীর সাথে মতবিনিময় করে এ কার্যক্রম গ্রহণ করেন। ব্যবসায়ীদের সুবিধার্থে অগ্রাধিকারের ভিত্তিতে ২ মাসের মধ্যে পুনর্বাসন করা হবে ।
পড়ুন : মাঠ প্রশাসনে নারীর নেতৃত্বে নতুন রেকর্ড: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও
সা/


