বিজ্ঞাপন

চিরন্তনের ১০ম বর্ষপূর্তি: পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার অঙ্গীকার

“আস্থা রাখুন, চিরন্তনের পাশে থাকুন” স্লোগানকে সামনে রেখে দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চিরন্তন সমাজ কল্যাণ সংস্থা’। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থাটির ১০ম বর্ষপূর্তি উদযাপিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান বেশ কয়েকজন শিক্ষককে সম্মাননা দেয়া হয়।

চিরন্তন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি পীযূষ কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শুভঢ্যা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিমল মন্ডল, প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, অভিভাবক সদস্য এডভোকেট আসাদ উল্লাহ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পরিতোষ সরকার, মাহবুবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে ১০ বছর আগে সংগঠনটির পথচলা শুরু হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি চেষ্টা করেছে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার। প্রতিষ্ঠার পর থেকেই তারা দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সচেতনতা কার্যক্রম চালিয়ে আসছে। বর্ষপূর্তির এই দিনে সংগঠনটি তাদের সহযোগী, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

পড়ুন : বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন