কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) মরহুম মো. জাহেদুল আলম জাহাঙ্গীরের নাগরিক শোকসভায় যোগ দিতে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে মিঠামইনে পৌঁছেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সুহেল।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে কিশোরগঞ্জ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাড়িযোগে করিমগঞ্জের বালি খোলা ঘাটে আসেন ভিপি সুহেল। সেখান থেকে ট্রলারযোগে নদীপথ পাড়ি দিয়ে মিঠামইনে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় অংশ নেন তারা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার নিজ বাগানবাড়ির সামনে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হন মো. জাহেদুল আলম জাহাঙ্গীর। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে ধারালো অস্ত্রের আঘাতে হাদিস মিয়া নামে অপর এক বিএনপি কর্মী গুরুতর আহত হন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার বিএনপি সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সুহেল,সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন মাসুদ সোহেল, কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল হক মিল্কি স্যমল, সদর উপজেলার বিএনপি সহ-সভাপতি আবুল কাশেম, নজরুল ইসলাম, জালাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ উদ্দিন, গোলাপ মিয়া, আব্দুল কাদির, নুরুল হক শাহীন,সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শোয়েব সাদিকিন বাপ্পী,সহ অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মী উপস্থিত হন।
নিহত জাহেদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত আজকের এই নাগরিক শোকসভায় জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।
পড়ুন : ঢাকা-আরিচা মহাসড়কে ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ২
সা/


