বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) ১০ম থেকে ২০তম গ্রেডে ৪১টি পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।নতুন করে ২১ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২০ আগস্ট পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।তবে ২ জুন ২০২৪, ৪ আগস্ট ২০২৫ ও ৪ সেপ্টেম্বর ২০২৫-এর বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)
পদসংখ্যা: ১১টি
লোকবল নিয়োগ: ৪১ জন
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন)
পদসংখ্যা: ০১টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা
পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরী সায়েন্সে ডিপ্লোমা
পদের নাম: বৈজ্ঞানিক সহকারী
পদসংখ্যা: ৫টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি পাস/বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা/ প্রকৌশলীতে ডিপ্লোমা
পদের নাম: জুনিয়র মাঠ সহকারী
পদসংখ্যা: ১২টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)।
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৩টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েট
পদের নাম: উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েট
পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
পদের নাম: অডিটর
পদসংখ্যা: ১টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েট
পদের নাম: জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৬)।
শিক্ষাগত যোগ্যতা: কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১২টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা: বাস্তব অভিজ্ঞতাসহ ৫ম শ্রেণি পাস
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬
পড়ুন:ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইমি/


