বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
বাঘেই বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা এবং উপকূলবর্তী দেশগুলোর সার্বভৌম অধিকারকে সম্মান রেখে কীভাবে প্রণালিটি পরিচালনা করা যায়, তা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেছে।
তিনি আরও জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং বিষয়টি নিয়ে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে স্বাভাবিকভাবেই নৌযান চলাচল করছে।
পড়ুন: সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন পাবেন সব আইনি সুবিধা: স্বরাষ্ট্রমন্ত্রী
আর/


