বিজ্ঞাপন

ঝিনাইদহ খালের পানিতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের খাল থেকে আবুল হোসেন (৬৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। সকালে বাড়ি থেকে বের হয়ে ওই বৃদ্ধ বাইসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজ থেকে খালের পানিতে পড়ে যান বলে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

পুুলিশ জানিয়েছে, সকালে আবুল হোসেন বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ভবনগর খালের ব্রীজের ওপর পৌছে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে সাইকেল নিয়ে পড়ে যান। পরে খালের পানিতে ওই ব্যক্তির হাত ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এই ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

পড়ুন:এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন