বিজ্ঞাপন

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৬ জুলাই) সকালে রায়গঞ্জ থানা প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রিভেইল প্রকল্পের আওতায় এ কমিউনিটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম খান। সভা সঞ্চালনা করেন থানার ওসি (তদন্ত) আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিম। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় পুলিশ নারী হেল্পডেস্কের কার্যক্রম, নারী ও শিশুদের জন্য বিদ্যমান সেবা, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার উপায় সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সহিংসতার শিকার ব্যক্তিদের দ্রুত আইনগত ও মানবিক সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং ভুক্তভোগীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে পারলে সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। তারা আরও জানান, পুলিশ নারী হেল্পডেস্কের মাধ্যমে নারী ও শিশুরা সহজেই প্রয়োজনীয় আইনি পরামর্শ, সহায়তা ও সেবা গ্রহণ করতে পারেন।

সচেতনতামূলক সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন