বিজ্ঞাপন

দেশ প্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারে না : বিমানমন্ত্রী

আজ রোববার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারি দেবেন্দ্র কলেজ ৮৪ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এ কলেজের শিক্ষার্থী ছিলেন ভাষাসৈনিক রফিকউদ্দিন আহমেদ। দেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলন ও জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে এ কলেজের অবদান রয়েছে।

মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অবদান রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। আপনাদের ভালোবাসা পেয়েছি আমি। আমি আমার পিতার আদর্শ অনুসরণ করে মানিকগঞ্জের শিক্ষার প্রসারসহ সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের ভালোবাসার ঋণ পরিশোধ করতে চাই।” এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে মন্ত্রী সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ‘শহীদ জিয়া’, ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘জুলাই স্মৃতি কর্নার’-এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন