বিজ্ঞাপন

আনন্দঘন পরিবেশে আর্মি আইবিএ সাভারের নবীন বরণ অনুষ্ঠিত

সাভারের আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ সাভার)-এর বিবিএ ১৮তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আর্মি আইবিএ সাভারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান (অব.)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক লে. কর্নেল মিজানুর রহমান শাহ চৌধুরী (অব.) এবং উপপরিচালক মেজর সৈয়দ সিরাজুল হক।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান (অব.)। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় পরিচিতি পর্ব, সাংস্কৃতিক পরিবেশনা এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। ফলে নবীন শিক্ষার্থীদের জন্য দিনটি হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয়।

আয়োজকদের মতে, এ ধরনের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাচের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশের সঙ্গে দ্রুত পরিচিত হতে এবং সহজে খাপ খাইয়ে নিতে উৎসাহিত হবে।

অনুষ্ঠানের সার্বিক তথ্য ও জনসংযোগের দায়িত্বে ছিলেন আর্মি আইবিএ সাভারের পাবলিক রিলেশন অফিসার মো. হাসিবুল হোসাইন।

পড়ুন: চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন