বিজ্ঞাপন

কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, দুই দালালের কারাদণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ইব্রাহিম দেওয়ান ও ছাহিবুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের দালাল চক্রের সদস্যরা সক্রিয় ছিলেন। তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রভাবিত ও হয়রানি করে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নেওয়ার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগও করা হয়।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহযোগিতায় সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।
অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ইব্রাহিম দেওয়ান ও ছাহিবুর রহমানকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি বা প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম (বার), স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন