বিজ্ঞাপন

কালিয়াকৈরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোডঘর স্কয়ার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক ট্রাকচালকের মৃত্যু হয়।

নিহত ট্রাকচালক হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার টেগুরিয়া গ্রামের বাসিন্দা মিরাজুল ইসলাম (৩৫)। তিনি হানিফ মিয়ার ছেলে।

পথচারী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোডঘর স্কয়ার এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

নাওজোড়  কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

পড়ুন : ‘এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য’

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন