বিজ্ঞাপন

গভীর সমুদ্রে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিসিং ট্রলার থেকে ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত (২৩ আগস্ট) রবিবার রাত ৮ টায় এফভি মায়ের দোয়া নামক একটি ফিশিং বোট ১২ জন জেলেসহ মাছ ধরার সময় সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। গভীর সমুদ্রে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় জেলেরা কারো সাথে যোগাযোগ করতে পারছিলো না। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে, গত ২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬ টায় উক্ত বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করলে তিনি কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

বিজ্ঞাপন

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা দ্রুত একটি উদ্ধার অভিযান পরিচালনা করে এবং গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বোটসহ জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন : ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন