বিজ্ঞাপন

নাসিরনগরে ভুয়া কৃষি কর্মকর্তা আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভুয়া উপ সহকারী কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাফসান (২২) নামে এক তরুণকে আটক করেছে কৃষকরা। বুধবার (২৯ জুলাই) বিকেলে তাকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে উপজেলা কৃষি অফিসে হস্তান্তর করে। আটক রাফসানের বাড়ি জেলার সরাইল উপজেলার কুট্রাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। সন্ধ্যা পৌনে ৭টায় এই রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জাগোনিউজ’কে জানান, আটক তরুণ গত দুই মাস যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে নিজেকে উপ সহকারী কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল। সে অশিক্ষিত ও সহজ সরল কৃষকদের কৃষি যন্ত্রপাতি ও ধানের বীজের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল। অনেকের কাছ থেকে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা নেয় সে। বিষয়টি আমাদের অনেক কৃষক অবগত করে। আজ বুধবার সে নূরপুর এলাকায় গিয়ে প্রতারণা করার সময় কৃষকরা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তারা ওই প্রতারককে আমাদের কাছে হস্তান্তর করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, আটক কাউকে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। এজহার প্রস্তুতির পর হয়তো আমাদের কাছে হস্তান্তর করবে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত, আহত ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন