বিজ্ঞাপন

‘ডক্টর হু’ ও ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেতা টম চ্যাডবনের মৃত্যু

ব্রিটিশ টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা টম চ্যাডবন আর নেই। ‘ডক্টর হু’ ও ‘গেম অব থ্রোনস’–এ অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা ৮০ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রকাশনা ও ইভেন্ট প্রতিষ্ঠান ফ্যান্টম ইভেন্টস, যাদের সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছিলেন। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের লুটন শহরে জন্ম নেয়া টম চ্যাডবনের অভিনয়জীবন প্রায় পাঁচ দশকজুড়ে বিস্তৃত ছিল। টেলিভিশনের পাশাপাশি তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ড্যানিয়েল ক্রেগ অভিনীত প্রথম জেমস বন্ড সিনেমা ‘ক্যাসিনো রয়্যাল’–এও তাকে ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল।

চ্যাডবনের সবচেয়ে স্মরণীয় কাজগুলোর একটি ১৯৭৯ সালের ‘ডক্টর হু’ সিরিজের ‘সিটি অব ডেথ’ পর্ব। সেখানে তিনি ব্যক্তিগত গোয়েন্দা ডাগান চরিত্রে অভিনয় করেন। টম বেকার অভিনীত এই পর্বটি ১ কোটি ৬০ লাখের বেশি দর্শক দেখেছিলেন, যা এখনো ‘ডক্টর হু’–এর ইতিহাসে সবচেয়ে বেশি দেখা পর্ব হিসেবে বিবেচিত হয়। পরে ১৯৮৬ সালে তিনি আবারও ‘ডক্টর হু’তে মারডিন চরিত্রে অভিনয় করেন।

এ ছাড়া বিভিন্ন জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ‘ক্যাজুয়ালটি’ সিরিজে হেনরি উইলিয়ামস চরিত্রে নিয়মিত দেখা গেছে তাকে। ২০১৭ সালে ‘গেম অব থ্রোনস’–এর সপ্তম মৌসুমের শেষ পর্বে হাই সেপটন মেনার্ড চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশনে শেষবারের মতো পর্দায় দেখা যায় টম চ্যাডবনকে।

পড়ুন : সমুদ্রপথে ইতালি ও গ্রিসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন