বিজ্ঞাপন

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের অনানুষ্ঠানিক ভোট আজ

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট অনুষ্ঠিত হচ্ছে। গোপন এ ভোটের মাধ্যমে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাতজন প্রার্থীর প্রতি নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে।

বিজ্ঞাপন

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস টানা দুই মেয়াদ, অর্থাৎ পাঁচ বছর করে মোট ১০ বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে পদ ছাড়বেন।

পর্তুগালের নাগরিক গুতেরেসের উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল অথবা উগান্ডার কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেন।

নিরাপত্তা পরিষদের এ অনানুষ্ঠানিক ভোট ‘স্ট্র পোল’ নামে পরিচিত। এতে ১৫ সদস্যদেশের প্রতিনিধিরা প্রতিটি প্রার্থীর বিষয়ে তিন ধরনের মতামত দিতে পারেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ এবং ‘কোনো মতামত নেই’।

সাধারণত এ ধরনের ভোট একাধিক দফায় অনুষ্ঠিত হয়। পুরো প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে শেষ হতে পারে। তবে গ্রহণযোগ্য কোনো প্রার্থী নিয়ে ঐকমত্য না হলে সময় আরও বেশি লাগতে পারে।

পড়ুন: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন