কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টদের প্রতি রুল ও শোকজ জারি করেছেন।
রিট আবেদনকারী সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর অভিযোগ করেন, ত্রুটিপূর্ণ ও অবৈধ ভোটার তালিকার ভিত্তিতে গত ১৩ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ বিষয়ে ২০ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে ৩০ জুলাই নির্বাচন আয়োজনের প্রক্রিয়া অব্যাহত রাখা হয়।
রিটে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা বাতিল করে নতুন ভোটার তালিকা প্রণয়ন, নতুন তফসিল ঘোষণা এবং পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চাওয়া হয়।
বিচারপতি মিসেস ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন এবং নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের শোকজ করে আদালতে জবাব দিতে নির্দেশ দেন।
আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রিটটি ২৯ জুলাই ২০২৬ দাখিল করা হয়। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।
পড়ুন : শাপলা চত্বরে গণহত্যা: ট্রাইব্যুনালে হাজির করা হলো লতিফ সিদ্দিকীকে
সা/


