বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নির্বাচনে অঞ্চল-০৪ (সৈয়দপুর-পার্বতীপুর) আসনে বিশাল বিজয় অর্জন করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দল (বিএনপি) মনোনীত ও দোয়াত-কলম মার্কার প্রার্থী মোঃ একরাম উদ্দিন। সততা, সততাভিত্তিক নেতৃত্ব এবং দীর্ঘদিনের শ্রমজীবী মানুষের পাশে থাকার স্বীকৃতি হিসেবে ভোটাররা তাঁকে ১ম স্থানে নির্বাচিত করেছেন।
একই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে বিজয়ী হয়েছেন ‘মোরগ’ মার্কার প্রার্থী মোঃ ফরহাদুল হক।
গতকাল ২৯শে জুলাই (বুধবার) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই বহুল প্রতীক্ষিত নির্বাচন। সকাল থেকেই সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ পার্বতীপুর অঞ্চলের শ্রমিক-কর্মচারীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে দোয়াত-কলম মার্কার সমর্থক ও সাধারণ শ্রমিকদের মধ্যে উল্লাসের জোয়ার বয়ে যায়।
এর আগে নির্বাচনের প্রচারণাকালে একরাম উদ্দিন সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকদের অধিকার আদায় এবং বিরাজমান সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ‘দোয়াত-কলম’ মার্কায় ভোট প্রার্থনা করেছিলেন। একজন নিবেদিতপ্রাণ শ্রমিক নেতা হিসেবে দীর্ঘকাল রাজপথে ও প্রশাসনে শ্রমিকদের স্বার্থে কথা বলায় সাধারণ ভোটারদের পূর্ণ আস্থা অর্জন করতে সক্ষম হন তিনি।
পড়ুন : শাপলা চত্বরে গণহত্যা: ট্রাইব্যুনালে হাজির করা হলো লতিফ সিদ্দিকীকে
সা/


