বিজ্ঞাপন

মেহেরপুর পৌর জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ করা হলো এক হাজার চারা

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর তাজউদ্দিন খান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে সংকট সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও সংরক্ষণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকেও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানা ডলার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম এবং পৌর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বাসিন্দারাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট এক হাজার গাছের চারা উপস্থিত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু চারা বিতরণ নয়, গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি এবং বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
অংশগ্রহণকারীরা জানান, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনগুলো একযোগে বৃক্ষরোপণে এগিয়ে এলে পরিবেশের ভারসাম্য রক্ষা সহজ হবে। কর্মসূচি শেষে উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং নিজ নিজ এলাকায় সেগুলো রোপণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন:পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন