বিজ্ঞাপন

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটকের মৃত্যু

বান্দরবানের রুমা বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামির উদ্দিন (৩২) ভোলার বোরহানউদ্দিন মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে ও রোকাইয়া আক্তার (৩০) ঢাকার লালবাগ পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় এসে একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন। সেখান থেকে বিকেল সাড়ে ৫টার দিকে ১০ জন পর্যটক বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।

সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হওয়া খোঁজাখুঁজি এক পর্যায়ে প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পড়ুন : মাইক্রোপ্লাস্টিক মানবদেহের স্বাস্থ্যে কতটা প্রভাব ফেলে?

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন