বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির ঘোষনা অনুযায়ী জুলাই জাতীয় সনদ পূর্ণ বাস্তবায়নের লক্ষে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলাম নরসিংদী জেলা শাখার আয়োজনে শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের শিক্ষা চত্বর এলাকায় এক বিক্ষোভ সমাবেশ করেন। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সরক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপনী বক্তব্য রাখেন দলটির জেলা সংগঠক মো: ইব্রাহিম ভূঁইয়া।
এর আগে শিক্ষা চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের সদর শাখার আমীর মাহফুজ ভুইয়া, শিবপুরের আমীর মোস্তাফিজুর রহমান কাউসার, পলাশ উপজেলা আমীর আবুল কাশেম শিকদার, সাধারণ সম্পাদক মাসুদ করিম, মাধবদীর আমীর আমিনুল হক, রায়পুরা পশ্চিমের আমীর আদিল ভুইয়া, শহর শাখার আমীর আজিজুর রহমান, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি এড. আমিরুল ইসলাম আমীর, শ্রমিক কল্যাণ ফেডারশনের জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার, ছাত্র শিবিরের জেলা সভাপতি তৌহিদুল ইসলাম সহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল সেসকল সিদ্ধান্ত পূর্ণ রূপে বাস্তবায়ন করতে হবে।
নেতারা আরো বলেন, ১১ দলের শরীক দল এনসিপির নেতাকর্মীদের উপর সাভারে, সিলেটে ও হবিগঞ্জে যে বর্বর হামলা করা হয়েছে তার বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রীর কোন মুখ খোলেননি, এর কারণ জনগণ জানতে চায়। হবিগঞ্জে হামলা করে ১৯ বছরের আলিফ নামে এক এনসিপি কর্মীর চোখ তুলে তাকে জীবনের মত অন্ধ করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়েও বিচারের কোন আশ্বাস না দেয়ায় আমরা মর্মাহত।
শেখ হাসিনার সময়কার ছাত্রলীগের কর্মকাণ্ড উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জামাতের নেতাকর্মীরা আরো বলেন, অতীতে শেখ হাসিনা ছাত্রলীগ দিয়ে এদেশের মানুষকে যেভাবে অন্যায় আর নতুন করেছে ঠিক সেইরূপভাবে ছাত্রদল দিয়ে এ দেশের মানুষের উপর নির্যাতন করবেন না। আপনি শুধু বিএনপি’র নেতাকর্মীদের প্রধানমন্ত্রী নয় আপনি ওমর সকল মানুষের মন্ত্রী তাই আপনাকে সকলের কথা ভাবতে হবে সকলের সুখ দুঃখের পাশে দাঁড়াতে হবে।
জামাত নেতারা দৈনিক আমার দেশ এর উদ্ধৃতি দিয়ে বলেন, সম্প্রতি আমার দেশ পত্রিকায় সারাদেশের আইন-শৃঙ্খলার অবনতির পাশাপাশি নরসিংদীতে ও আইন শৃঙ্খলার চরম অবনতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। যা সম্পূর্ণ সত্য এবং বাস্তব। শুধু আমার দেশ নয় সম্প্রতি বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিগত পাঁচ মাসে দেশে একমাত্র তারেক জিয়া ব্যতীত কারো কোন পরিবর্তন হয়নি। দেশের আইন-শৃঙ্খলা উন্নয়ন কেমন উন্নতি ঘটেনি। তাই দেশের মানুষ এখন ফ্যামিলি কার্ড নয় চায় কর্মসংস্থান।
বিএনপি’র সমালোচনা করে জামাত না তারা আরো বলেন, বিএনপিতে এখন শূন্যতা দেখা দিয়েছে, তাহলে এখন প্রকৃত নেতার আকাল করেছে তাই তারেক জিয়া পথ থেকে টোকাই এর মত একটা ছেলে রাশেদ চৌধুরীকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
এছাড়া নুরুল হক নুরকে মন্ত্রী বানিয়েছেন, এই নুরু শেখ হাসিনার পায়ে ধরে সালাম করে তাকে মা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আজকে সেই নুরই হল তারেক জিয়ার কাছের লোক, তাহলে দেখেন বিএনপিতে নেতাকর্মীদের কতটা আকাল পড়েছে। সমাপনী বক্তব্যে বক্তারা আগামী ৫ আগষ্টের মধ্যে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
পড়ুন : চোখের সামনে গ্রাম গিলে খাচ্ছে ব্রহ্মপুত্র: ঘরবাড়ি হারিয়ে দিশেহারা শত পরিবার


