বিজ্ঞাপন

কালিয়াকৈরে দুই ছিনতাইকারী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক  ফুলচালা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেছে  পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ফুলচালা এলাকার একটি বনাঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন—ঢাকা জেলার দোহার উপজেলার ইমরান হোসেন রোমান (১৯) এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মজিবুল হক নিরব (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ও তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া একটি ধারালো চাপাতি জব্দ করা হয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামীম আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ফুলচালা এলাকার বনের ভেতরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না : শরীয়তপুরে স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন