বিজ্ঞাপন

কালিয়াকৈরে ভিক্ষাবৃত্তি নিরসনে ২৪ লাখ টাকার ৫০টি বকনা গরু বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায় মানুষদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় ২৪ লাখ টাকা মূল্যের ৫০টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৫০টি অসহায় পরিবারের মধ্যে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মোট ২৪ লাখ টাকা মূল্যের ৫০টি বকনা গরু বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ভিক্ষাবৃত্তি নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উপকারভোগীদের স্বাবলম্বী করে তুলতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন