বিজ্ঞাপন

গাংনীতে ৮ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ বিতরণ

মেহেরপুরের গাংনীতে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসূমে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৮ হাজার জন কৃষকের প্রত্যেককে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও পলিথিন প্রদান করা হয়।

গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমানের সভাপতিত্বে বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা, মর্তুজা জামানসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।

পড়ুন : কাশিমপুর ভূমি অফিসে চরম অনিয়ম: সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন