সিরাজগঞ্জে জমিতে ধান লাগাতে গিয়ে বজ্রপাতে এইচএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) সকালে জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের এ ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
নিহত শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম (১৮) চর সমেশপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। সে চলতি এইচএসসি পরিক্ষা দিয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে তাদের নিজ জমিতে ধান লাগাতে গিয়ে হঠাৎ বৃষ্টি নামে। পরে সে দৌড়ে বাড়ি যাওয়ার সময় হটাৎ করে বিকট শব্দে দুই-তিনটি বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পড়ুন : জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
সা/


