আজ সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
শুরুতেই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর জেলা পরিষদ, জেলা পুলিশ, সিভিল সার্জন, জুলাই শহীদ ও আহত পরিবার, জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
পড়ুন : জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
সা/


