সিলেটের বিশ্বনাথ উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার পুরান হাবড়া বাজারের মাছ বাজারসংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিশ্বনাথ থানা পুলিশ। অভিযানে ইসলাম উদ্দিন ওরফে ‘পিচ্চি ইসলাম’ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।
সিলেট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল)-এর তত্ত্বাবধানে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই কাজী আশরাফুল হক, এএসআই স্বরূপ চক্রবর্তী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন:সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির
ইমি


