বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয় : এমপি খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের নয়। এটা এই দেশের সাধারণ জনগণের রক্ত ও আত্মত্যাগের ফসল। আমরা জুলাই সনদে সই করেছি, এটিও আমরা অক্ষরে অক্ষরে দাড়ি, কমা, সেমিকোলনসহ বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি আমাদের ত্যাগ রয়েছে। অথচ এখন কেউ কেউ শেষ মুহূর্তে এসে এই আন্দোলনকে নিজেদের স্বার্থে কুক্ষিগত ও পুঁজি করার চেষ্টা করছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের উদাহরণ টেনে খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতা ও চেতনার ব্যবসা করে স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়েছে, তা সবার জানা। তারা শুধু ক্ষমতাচ্যুতই হয়নি, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

দুই মাসের আন্দোলনের ওপর ভর করে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। তাদের সাথে আমাদের কোনো বিরোধ বা বিভেদ নেই। তাদেরকে সর্বোচ্চ সম্মান আমরা দিতে চাই।

নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. বুলবুল কবীর প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুথন দিবস পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন