ঝিনাইদহে মাদককারবারী ও মাদকসেবীদের বিরুদ্ধে মানববন্ধনে মানববন্ধন করেছে এলাকাবাসী । আজ বুধবার বিকেল ৬টার দিকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের মধুপুর বাজারে এ মানবন্ধনের আয়োজন করে উত্তর কাষ্টসাগরা চৌরাস্তা বাজার ও এলকার জনগণ ।
এলাকার নারী-শিশুসহ সর্বোস্তরের প্রায় ২শতাধিক মানুষের অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে এ মানবন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক লাবলুর রহমান বাবলু, কালিচরণপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর আলম মুসাসহ অন্যান্যরা ।
বক্তারা বলেন, এলাকার প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা যেভাবে অত্যাচার শুরু করেছে তাতে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করানোই দ্বায় হয়ে পড়েছে । আমরা রাস্তা-ঘাটে ঠিকমতো চলাফেরা পর্যন্ত করতে পারছি না । পুলিশকে আরো বেশী এগিয়ে আসতে হবে এদের বিরুদ্ধে । তা না হলে এলাকাবাসী এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
পড়ুন : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামে ১১ দলের গণমিছিল


