বিজ্ঞাপন

বিদ্যুৎ গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসন, ভূতুড়ে বিল বন্ধ, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী।

বিজ্ঞাপন

বুধবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক মিস রোজি আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, আমার বাংলাদেশ পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন এবং মাওলানা লুৎফুর রহমান খান মাসুম।

স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘস্থায়ী সংকটের কারণে শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম এবং জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের একটি বড় অংশ ভূতুড়ে বিদ্যুৎ ও গ্যাস বিলের শিকার হচ্ছেন, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। সম্প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, ভূতুড়ে বিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। জনগণের স্বার্থে এসব সমস্যার দ্রুত সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বিবেচনায় নিয়ে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা বাস্তবায়ন করবে।

পড়ুন:গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতেসিরাজগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন