বিজ্ঞাপন

গ্যাস বিদ্যুত নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ ও লাগামহীন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে স্মারকলিপি প্রদান

জনস্বার্থে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুত সরবরাহ নিশ্চিতকরণ এবং লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি হস্তান্তর করেছে জেলা জামায়াত ইসলামী । আজ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় জেলা প্রশাসক নোমান হোসেনের হাতে তারা এ স্মারকলিপি প্রদান করে ।

বিজ্ঞাপন

এসময় জেলা শহরের শহীদ মিনার চত্বর থেকে জেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ একটি র্যালি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছায় । সেখানে নেতৃত্ব দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা ।

স্মারকলিপি প্রদান শেষে মানববন্ধনে নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, সাধারণ মানুষ খুব কষ্টে আছে । নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের লাগামহীন দামে মানুষ হিমশিম খাচ্ছে । এর পাশাপাশি তীব্র গ্যাস সংকট, ভায়াবহ লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি,ভুতুড়ে বিল আদায় অতিষ্ট করে তুলেছে জীবণযাাত্রা ।

পড়ুন:গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতেসিরাজগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন