বিজ্ঞাপন

সিরাজগঞ্জে গোয়ালঘরের তালা ভেঙে ৭টি গরু চুরি

সিরাজগঞ্জে গরু ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যর বাড়িতে টিনের গোয়ালঘরের তালা ভেঙে ৭টি গরু চুরি করছে চোরচক্রের সদস্যরা।

বিজ্ঞাপন

বুধবার (৬ আগষ্ট) মধ্যে রাতে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে পৃথক দুই বাড়িতে থেকে পিকআপে গরু নিয়ে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা স্থলে এসে পরিদর্শন করছি এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কেউ করেনি। পুলিশের একটি টিম চোর শনাক্ত ও গরু উদ্ধারের জন্য কাজ করছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে হালুয়াকান্দি গ্রামের গরু ব্যবসায়ী নাসির মন্ডলের টিনের গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা পাঁচটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়।

এসব গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় (আড়াই লাখ) টাকা। এর কিছুক্ষণ পর একই গ্রামের বর্তমানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বজলুর রহমানের বাড়িতেও হানা দেয় চোরচক্র। তারা গোয়ালঘরের তালা ভেঙে দুইটি গরু একটি নীল রঙের পিকআপে তুলতে গেলে গরুর মালিক বিষয়টি টের পান। তিনি চিৎকার শুরু করলে ৩ থেকে ৪ জনের গরু নিয়ে চোরচক্র দ্রুত পিকআপ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আনুমানিক বাজার মূল্য প্রায় (দেড় লাখ) টাকা। তবে এ ঘটনায় গরু দুটি উদ্ধার করা যায়নি।

স্থানীয়রা আরও বলেন, গ্রামের দুটি বাড়িতে ধারাবাহিকভাবে গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ধারণা, একটি সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ৭টি গরুর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা

পড়ুন:গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতেসিরাজগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন