বিজ্ঞাপন

বন্দরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক

নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে আলীসাহরদী এলাকার বাসিন্দা ডালিম (৩৬)-কে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেন শুভকরদী এলাকার হাবিব (২০)। এতে গুরুতর আহত হন ডালিম।

স্বজনরা তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা ২১ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ঐ এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের দাবি, নিহত ডালিম কয়েকদিন ধরে কথিত মাদক ব্যবসায়ী ‘ব্ল্যাক জনি’র অনুসারী হাবিবের মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিলেন। বুধবার রাতেও এ নিয়ে বিরোধের জেরে হাবিব তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

বন্দর থানা অফিসার ইনচার্জ ওসি জামাল উদ্দিন জানান , নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন:সিরাজগঞ্জে গোয়ালঘরের তালা ভেঙে ৭টি গরু চুরি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন