বিজ্ঞাপন

পিরোজপুরে সাইক্লোন শেল্টারের অর্ধেক কাজ রেখে পালিয়েছে ঠিকাদার

২০২৩ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা থাকলেও অর্ধেক কাজ করে প্রকল্পটি ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ২ কোটি ৫০ লাখ টাকার ব্যয়ের প্রকল্পের ১ কোটি ২৫ লাখ টাকা তুলে নেয় ঠিকাদার।

পিরোজপুরে রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন শেল্টারের নির্মাণাধীন ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু।

আজ শুক্রবার দুপুরে রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন শেল্টারের প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ এর পরেও অর্ধনিমিত নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জানান ২০২১ সালে সালের মার্চ মাসে প্রকল্পটি শুরু হয় ২০২৩ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার অর্ধেক কাজ করে প্রকল্পটি ফেলে চলে যায়। ২ কোটি ৫০ লাখ টাকার ব্যয়ের প্রকল্পের ১ কোটি ২৫ লাখ টাকা তুলে নেয় ঠিকাদার। প্রকল্পটির অর্ধেক কাজ করে লাপাত্তা হয়ে যায় ঠিকাদার। এতে প্রকল্পটি তিন বছর ধরে অর্ধ নির্মিত হয়ে পড়ে আছে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেট ২) কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, প্রকল্পটির কাজ শেষ না করে ঠিকাদার পালিয়ে গিয়েছে আমরা আজকে এসে প্রকল্পটির ব্যাপারে সরজমিনে খোঁজখবর নিয়েছি। অতি দ্রুত প্রকল্পটির ফেলে রাখা নির্মাণ কাজ শুরু করে শেষ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মো: মোস্তফা রায়হান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ।

বিজ্ঞাপন

পড়ুন : ভিডিও ভাইরাল করার প্রলোভনে ধর্ষণ: র‍্যাবের জালে ধরা পড়ল রিপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন