বিজ্ঞাপন

বন্দরে গ্যাসের লিকেজে আগুন, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)। তারা গত এক বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ঘটনাটি সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে অনুসন্ধান চলছে বলেও তিনি জানান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পড়ুন:অসহায় দম্পতির বাড়িতে ইউএনও, খাদ্যসামগ্রী বিতরণ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন