বিজ্ঞাপন

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ইন-হাউজ ট্রেনিং অনুষ্ঠিত

সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দাপ্তরিক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এক বিশেষ ইন-হাউজ ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মীর আলমগীর হোসেন। এতে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেন পরিবহন অডিট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জনাব মোঃ শহিদুর রহমান চৌধুরী।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস (বিভাগীয় তত্ত্বাবধায়ক) জনাব নুর মোহাম্মদ শাহ সুফি।

​প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, রেলওয়ের সামগ্রিক অগ্রগতি ও সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের কাজের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের ইন-হাউজ প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে, যা রেলওয়ের অভ্যন্তরীণ কর্মপরিবেশকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে।

​বিশেষ অতিথির বক্তব্যে পরিবহন অডিট অধিদপ্তরের ডিজি বলেন, সরকারি কাজের স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও সঠিক অডিট ব্যবস্থাপনা বজায় রাখতে প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​সভাপতির বক্তব্যে সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে কারখানার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পড়ুন : বাজার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন